ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ হাজার ২৩৩ জনভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। খবর বাসস।








