মালিতে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ০১:০৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১০:৫২

বুরকিনাফাসো সংলগ্ন মালির দোয়েঞ্জা নামক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে (ছবি-সংগৃহীত) পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। 

স্থানীয় সময় দুপুর আনুমানিক আড়াইটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। 

নিহতরা হলেন পিরোজপুর জেলার বাসিন্দা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (৩৭ এডি রেজি. আর্টি.), ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আকতার (৯ ফিল্ড রেজি. আর্টি.), পাবনা জেলার সৈনিক রায়হান (৩২ ইবি) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সৈনিক জামাল (৩২ ইবি)।

আহতরা হলেন নঁওগা জেলার বাসিন্দা কর্পোরাল রাসেল (৩২ ইবি), রাজবাড়ীর সৈনিক আকরাম (৩২ ইবি), যশোরের সৈনিক নিউটন (১৭ বীর) ও কুড়িগ্রাম জেলার সৈনিক রাশেদ (৩২ ইবি)।

/এনএল/এনআই/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি