বাংলাদেশের মানবসম্পদ খাতে সহযোগিতার আশ্বাস কুয়েতের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ০৮:৪৯আপডেট : ০৭ মার্চ ২০১৮, ০৮:৫৯

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মানবসম্পদ খাতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে কুয়েত। কুয়েত সিটিতে মঙ্গলবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ সুলায়মান আল জারাল্লাহ’র বৈঠককালে কুয়েত এই আশ্বাস দেয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বৈঠককালে উভয়পক্ষ কুয়েতমুখী বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সেরা কেন্দ্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা যেসব সমস্যার মোকাবিলা করছে, তা সমাধানের আশ্বাস দেন।

দু’দেশের মধ্যে সম্পর্ককে ‘অতি চমৎকার’ উল্লেখ করে উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রতিরক্ষা, মানবসম্পদ, অবকাঠামো এবং ব্লু ইকোনমিক মতো খাতে অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারণে সম্মত হয়েছে।

তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মধ্যে সম্পর্কের কথা স্মরণ করেন। যা দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কুয়েতের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন। এ সময় কুয়েতের উপমন্ত্রী সহযোগিতা অব্যাহত এবং ভবিষ্যতে আরও বাড়ানোর আশ্বাস দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম