‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, অর্থনৈতিক মুক্তি দিয়েছেন শেখ হাসিনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৮:৫৮আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৯:০৭

সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার ৭ মার্চের জনসভায় অংশগ্রহণকারীদের একাংশ (ছবি-পিএমও) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় তিনি পাননি। সেই কাজটি তার কন্যা শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। তিনি (শেখ হাসিনা) দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন।    

বুধবার (৭ মার্চ) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে এ কথাগুলোই ঘুরেফিরে উঠে আসে।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণকে গত বছরের অক্টোবরে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম দিবসটি করলো আওয়ামী লীগ। 

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির পিতা দেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আর শেখ হাসিনা ক্ষুধা, অশিক্ষা, স্বাস্থ্যহীনতা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। তার নেতৃত্বেই আমরা দেশকে উন্নত করব।’

সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘এ দেশ কখনও বাঙালির ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সিদ্ধান্ত নিয়েছিলেন বাঙালির জন্য একটি দেশ হবে। সেই চিন্তা থেকে ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে স্বাধীন হয়েছিল।’ 

সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয় অর্জন করব। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করব। এটাই হোক আজকে আমাদের শপথ।’

দলের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বলেন, ‘বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, স্বাধীনতা আর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। একটি তিনি করে গেছেন, অন্যটি তিনি পারেননি। সেটিই অত্যন্ত দক্ষতার সঙ্গে তার মেয়ে শেখ হাসিনা করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ কীভাবে হতে পারে, তার দিক-নির্দেশনা বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে দিয়ে গেছেন। এ জন্যই তিনি বলেছেন, “আমি যদি হুমুক দিবার নাও পারি, তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে।”’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র গ্রহণ করতে পারেনি। একটি দেশের নির্বাচন হয় সে দেশের সংবিধান অনুযায়ী। আমেরিকা নির্বাচন গ্রহণ করতে পারেনি, তারপরও আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে টালবাহানা এ দেশের মানুষ মেনে নেয়নি। জ্বালাও-পোড়াও করে শত শত মানুষ পুড়িয়ে মেরেছেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেননি। এবারও কোনও ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাশত করবে না। আপনারা যদি নির্বাচনে না আসেন, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মির্জা আজম প্রমুখ।

 

 

 

/এএইচআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান