বৃহস্পতিবার সারাদেশে শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১২:০৭আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৩৩

ইউএস বাংলার বিমান বিধ্বস্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মার্চ) সারাদেশে একদিনের শোক পালিত হবে। এছাড়া শুক্রবার মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম (বার্ন ও অর্থপেডিক সমন্বয়ে) শিগগিরই নেপালে পাঠানো হবে। আর নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্যও একটি টিম নেপালে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে তার সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরে আসেন।   

প্রসঙ্গত, সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী, সব মিলিয়ে ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। আহত আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/পিএইচসি/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের