দাবি মেনে নেওয়ার আশ্বাসে পৌরকর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৫:১৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:১৯

পৌর কর্মচারীদের অবস্থান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস)। বুধবার বিকেলে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. আব্দুল আলিম মোল্লা।  সরকারি কোষাগার থেকে পেনশন ও বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছে সংগঠনটি।

বুধবার সকাল ৯টা থেকে দাবি আদায়ের পক্ষে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এরপর সরকারের পক্ষে দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. আব্দুল আলিম মোল্লা।

তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। যে সিদ্ধান্ত হয়েছে তা আগামী দুই মাসের মধ্যে কার্যকর করা হবে।

পরে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী। তিনিও একই কথা জানান। আন্দোলনকারীরা জানিয়েছেন, দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে ২২৬টির বেতন-ভাতা অনিয়মিত। নানা কারণে পৌরসভাগুলো নাগরিকদের সেবা দিয়ে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খায়। এসব পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের ২ থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বাকেয়া রয়েছে। সব মিলিয়ে পৌরসভাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ৫১৬ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। বছরে সবক’টি পৌরসভার জন্য প্রয়োজন ৬২০ কোটি টাকা। এই  টাকা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি করেন তারা।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম