স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের সড়ক সকালে বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৯:৩৪আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৯:৩৯

জাতীয় স্মৃতিসৌধ (ফাইল ছবি) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনরা। ২৬ মার্চ (সোমবার) ভোরে তারা স্মৃতিসৌধে ফুল দেবেন। তাদের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
শনিবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাবতলী আমিন বাজার ব্রীজ সাভার-নবীনগর সড়ক পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে। আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম