জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ০৬:২৬ আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০৭:১২

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ছবি- টিভি থেকে নেওয়া) মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এসময় তারা দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠিকতা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা