দেশে স্বাধীনতা বিরোধীরা এখনও সোচ্চার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মার্চ ২০১৮, ১৫:০৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৫:২১

দেশে স্বাধীনতা বিরোধীরা এখনও সোচ্চার: ওবায়দুল কাদের দেশে এখনও স্বাধীনতা বিরোধীরা সোচ্চার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখনও দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। পৃথিবীর কোনও স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না। দেশের স্বাধীনতা ও অগ্রগতির বিষয়ে কাউকে কোনও প্রকার ছাড় দেওয়া যাবে না। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম