সন্ত্রাসবাদ মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকার প্রশংসায় ব্রিটিশ মন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ১৪:৩৩আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৪:৪৩

লন্ডনে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন সন্ত্রাস ও মৌলবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেছেন ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বল্ডন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহসী এবং মানবতাবাদী ভূমিকার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ মন্ত্রী এই প্রশংসা করেছেন।

বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য, যুক্তরাজ্যে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, যুক্তরাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, কমিউনিটির নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রিটিশ মন্ত্রী লর্ড আহমেদ সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও তার নিজের ঢাকা সফরের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাজ্য অভিভূত। তিনি ব্রিটেনে কর্মরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান স্টিফেন টুইগ এমপি, লিজ ম্যাকিনিজ এমপি, পল স্কালি এমপি, জিম ফিটজ্প্যট্রিক এমপি, লর্ড শেখ ও লর্ড বিলিমোরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৫ মার্চ বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ টেনে হাইকমিশনার বলেন, এর মাধ্যমে দু‘দেশের মধ্যে বিদ্যমান কূটনীতিক সম্পর্ক আরও গভীরতর, দৃশ্যমান ও উষ্ণতর হয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম