মানুষের প্রত্যাশা অনুযায়ী চলচ্চিত্র শিল্পের উন্নতি হয়নি: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ২০:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২০:৫৭

 

তোফায়েল আহমেদ (ফাইল ছবি: সংগৃহীত) দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যতে ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী চলচ্চিত্র শিল্পের উন্নতি হয়নি।’ মঙ্গলবার (০৩ এপ্রিল) ঢাকায় জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আট নম্বর শ্যুটিং ফ্লোরে  ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৯৫৭ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য ও শ্রমমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে বিল পাসের মাধ্যমে পূর্ব পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন প্রতিষ্ঠা করেন।’ তিনি আরও বলেন, ‘আধুনিক যুগে প্রযুক্তির উন্নতি হয়েছে, নতুন প্রযুক্তিতে এখন চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। দেশের সিনেমা হলগুলোকে ডিজিটাল করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সিনেমা হলগুলো ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। হলগুলো ডিজিটাল হবে। এ জন্য এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘নতুন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশে আধুনিক আর্কাইভ ভবন নির্মাণ করা হয়েছে। শিল্পীদের সম্মান দিতে হবে। দেশের সিনেমা হলগুলো ডিজিটাল করা হবে।’

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘চলচ্চিত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাইরেসি বন্ধে প্রয়োজন কঠোর আইন, ক্ষতিগ্রস্ত নির্মাতাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকা প্রয়োজন। তাহলেই চলচ্চিত্র নির্মাতারা এগিয়ে আসবেন।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধান তথ্য অফিসার ড. মো. জাহাঙ্গীর হোসেন।

 

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান