ঢাবি ভিসির বাসভবনে হামলার নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি

ঢাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১২:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৩:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

উপাচার্যের বাসভবনে এ হামলার প্রতিবাদে মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। 

লিখিত বক্তব্যে বলা হয়, গতকাল (রবিবার) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে বর্বরোচিত হামলা, ভাঙচুর এবং সপরিবারে উপাচার্যকে হত্যার যে প্রচেষ্টা চালানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজকে এ তাণ্ডবলীলা প্রত্যক্ষ করার আহ্বান জানাই।

আরও বলা হয়, আমরা সরকারের কাছে বর্বরোচিত হামলা, হত্যাপ্রচেষ্টা, ভাঙচুর ও  লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। কোটা সংস্কারের আন্দোলনের নামে এ ধরনের ধ্বংসযজ্ঞ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ভয়াবহ তাণ্ডবলীলা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি পূর্বপরিকল্পিত অপচেষ্টা এবং গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর আহ্বায়ক কবি ড. মুহাম্মদ সামাদ।  

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের