ঢাবি ক্যাম্পাসে মিছিল, সমাবেশ শুরু করেছেন আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১০:১৫আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৩:৪২

মিছিল বের করেছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন আন্দোলনকারীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। একই সময় ছাত্রীরা একটি মিছিল বের করেন।

মঙ্গলবার রাত ৮টায় বুধবারের কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সে অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করা হবে।

মিছিল বের করেছেন শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী নিজে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর টিএসসি সংলগ্ন এলাকা থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করেন আন্দোলনকারীরা। রাত সাড়ে ৮টার পর সড়কটি দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।

সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবারের মতো বুধবারও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়কে নেমে আন্দোলন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেই কর্মসূচি পালন করবেন তারা।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে।

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন:

কাল আবারও সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের

/আরজে/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম