লন্ডনে উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর বিএনপির হামলা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪১

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলার মুহূর্ত
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা চালিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় বিকালে দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স হলের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

হামলার ঘটনা স্বীকার করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কনফারেন্স হলের বাইরে বিক্ষোভ করছিল যুক্তরাজ্য বিএনপি। তখন উপমন্ত্রী আরিফ খান জয় পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চান, ‘এখানে কী হচ্ছে?’ তখনই বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। তবে কিছু নেতাকর্মী তাকে রক্ষা করেছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বার্কলেস ব্যাংকের সামনে উপমন্ত্রীকে ঘিরে রেখে হামলা থেকে রক্ষার চেষ্টা করছেন বিএনপির কিছু নেতাকর্মী। তবে অনেকে কটূক্তিও করছেন। একজন লাঠি দিয়ে আঘাত করার চেষ্টায় ছিলেন। অন্য একজন উপমন্ত্রীর দিকে পানির বোতলও ছুড়ে মেরেছেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় ও হামলাকারী দুজনকে আটক করে।

উপমন্ত্রী জয়ের ওপর এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তাদের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ‘একজন ভদ্রলোক ও বাংলাদেশ সরকারের উপমন্ত্রী কনফারেন্স থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই হামলা প্রমাণ করে বিএনপি খুন, হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী। এ ঘটনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি নিন্দা জানাই।’

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার এই সফরের বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ করছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা থেকে দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। তখন বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। পাশেই বঙ্গবন্ধু কন্যার সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী