আরও ৪ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ০৮:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১২:১৩

বয়স্ক ভাতা, ফাইল ছবি সামাজিক নিরাপত্তা খাতের আওতায় আরও চার লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাবেন। এ নিয়ে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ৩৯ লাখে। বর্তমানে ৩৫ লাখ ব্যক্তিকে বছরে ২ হাজার ১০০ কোটি টাকা বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আলী নূর এ কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী অর্থবছরে বয়স্ক ভাতার সংখ্যা আরও কমপক্ষে ৪ লাখ বাড়ানো হতে পারে। প্রতি মাসে ৫০০ টাকা হারে এই ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা কর্মসূচি দেশের ৬৮ হাজার গ্রামের সিনিয়র সিটিজেনের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের স্বাস্থ্য নিরাপত্তায় এই ভাতা বেশ উপকারে আসে।

তিনি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি এবং চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধি করে তাদের মনোবল জোরদার করতে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই জন্য সরকারের জাতীয়, জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কমিটি রয়েছে। এই কমিটি বয়স্কদের মনোনয়ন করে ভাতা প্রদানের সুপারিশ করে থাকে। তারা ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা উত্তোলন করে থাকেন। খবর বাসস।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম