সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৪:২২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:৩৩

পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 

মঙ্গলবার দুপুর ১২টার থেকে শুরু করে ১২টা ১৫ মিনিট পর্যন্ত  এই মানববন্ধন চলে। সাধারণ সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় ডিএমপি কমিশনার প্রতিনিধি দলকে বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন।

তিনি আরও বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিলের সংবাদ সংগ্রহের সময় বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিক নির্যাতনের শিকার হন। এতে নেতৃত্ব দেন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন ও তার বাহিনী। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেন ও স্মারকলিপি দেওয়া হয়।

/আরজে/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান