প্রশাসনের ঊর্ধ্বতন ১৪ পদে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২০:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:৩৮

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।  

আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হাসানুল মাহমুদ খানকে টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এবং টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী নুরকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেনকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেনকে বিপিএটিসির এমডিএস পদে বদলি করা হয়। ঢাকা পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ওএন সিদ্দিকা খানমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিপিএটিসির এমডিএস রনজিত ‍কুমার সেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এছাড়া, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মো. জহিরুল ইসলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মনিরুল আলমকে সুরক্ষা সেবা বিভাগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব দুলাল কৃষ্ণ সাহাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. শাহজাহানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক পদে বদলি করা হয়েছে।

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি