দুই সিটিতে নির্বাচন: আয়ের দিকে এগিয়ে আ.লীগের প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৫:১৮আপডেট : ০৩ মে ২০১৮, ১৬:৪৪

সুজনের সংবাদ সম্মেলন গাজীপুর ও খুলনায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে আয়ের দিক থেকে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা। গাজীপুরের মেয়র প্রার্থীদের মধ্যে বছরে সবচেয়ে বেশি টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর খুলনায় পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক সবচেয়ে বেশি আয় করেন।

বৃহস্পতিবার ( ৩ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন জানায়, গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আয় ২০১৩ সালের তুলনায় এবার বেড়েছে প্রায় কোটি টাকা, শতকরা হিসেবে যা ৮২.৪৫ শতাংশ। ২০১৩ সালের নির্বাচনে হলফনামায় উল্লেখিত তার মোট আয় ছিল ১ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ২০১৮ সালে আয় দেখানো হয়েছে ২ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা। ২০১৩ সালের তুলনায় এ বছর আয় বেড়েছে ৯৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে খুলনার আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের আয় পাঁচ বছরে কমেছে ৯০ শতাংশ। ২০১৩ সালের সিটি করপোরেশনের নির্বাচনে খালেকের আয় উল্লেখ করা ছিল ৫ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ২৭৭। ২০১৮ সালে হলফনামায় উল্লেখিত আয়ের পরিমাণ ৫২ লাখ ৭৬ হাজার ১৩৪ টাকা।

বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দুজনের আয় বছরে ৫ লাখ টাকার নিচে, তিনজনের আয় বছরে ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে এবং একজনের আয় ২ কোটি টাকার বেশি। গাজীপুরের মেয়র প্রার্থীদের মধ্যে বছরে সবচেয়ে বেশি টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তারপরেই রয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, যার বাৎসরিক আয় ১৭ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা।

অন্যদিকে খুলনায় পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে দুইজনের আয় বছরে ৫ লাখ টাকার নিচে, একজনের আয় ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে এবং একজনের আয় ৫০ লাখ টাকার ওপরে। খুলনায় মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তারপরেই রয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু যার আয় ৫ লাখ ২৫ হাজার টাকা।

সুষ্ঠু ও কালো টাকামুক্ত নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সঠিক তথ্যের নিশ্চিত করার তাগিদ দিয়ে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এত কম সময়ে এত বেশি প্রার্থীর তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা দুরূহ ব্যাপার। রাজনৈতিক ক্ষমতার বলে অনেকেই প্রভাব খাটিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায় এবং নির্বাচন কেন্দ্রিক হানাহানি বেড়ে যায়। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনও ঝামেলা হবে না। তাহলে জনগণ নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।’

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘সুজনের বিশ্লেষণে উঠে এসেছে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট প্রার্থীদের মধ্যে অশিক্ষিত, যারা মাধ্যমিক পর্যন্তও পড়ালেখা করে নাই, তারা কেন জনপ্রতিনিধি হতে চায়? তাদের কিন্তু আর্থিক সচ্ছলতাও নেই। সৎ যোগ্য মানুষরা কেন জনপ্রতিনিধিত্ব করতে চায় না? এটা আমাদের দেশ ও সমাজের জন্য ভয়াবহ ব্যাপার।’

সুজনের সেক্রেটারি ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনও দলীয় ভিত্তিতে করার ফলে দিনে দিনে তৃণমূল পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সংঘাত সংঘর্ষ আরও বেড়ে যাবে এবং নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসিকে আন্তরিক হতে হবে এবং ইসিকে সরকারের সহযোগিতা করতে হবে। তা না হলে ইসি একাই কখনও নির্বাচন গ্রহণযোগ্য করতে পারবে না।

 

/এসও/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের