সনাতন ধর্মাবলম্বী শিক্ষককে ৫০ দিনের হজের ছুটির সেই আদেশ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ০৯:৫৯আপডেট : ০৪ মে ২০১৮, ১০:০৪

সংশোধিত আদেশ গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য ৫০ দিনের ছুটি দেওয়ার আদেশটি অবশেষে বাতিল করা হয়েছে। একই স্মারকে এবং একই তারিখের সংশোধিত নতুন আদেশও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের উপসচিব মুর্শিদা শারমিনের গত ৩০ এপ্রিলের তারিখে স্বাক্ষরিত আদেশ বৃহস্পতিবার (৩ মে) জারি করা হয়েছে।

ভুলক্রমে জারি করা আদেশে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে ৫০ দিনের ছুটি দেওয়া হয়েছিল। একই আদেশে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কালেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা বেগমকেও ওমরা পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন অথবা হস্তান্তরের তারিখ থেকে ২১ দিন ছুটি মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার নতুন করে জারি করা আদেশে অধ্যাপক নাছিমা বেগম এবং নতুন করে যিনি হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন তাকেও ছুটি দেওয়া হয়েছে। নোয়াখালীর চৌমহনী সরকারি এস এ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোকাদ্দেসুর রহমানকে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে ৫০ দিন ছুটি দেওয়া হয়।

সংশোধিত আদেশে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসের নাম বাদ দেওয়া হয়।   সনাতন ধর্মাবলম্বী অরুন চন্দ্রকে হজে যেতে ৫০ দিন ছুটি দিয়ে জারি করা আদেশ

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি কলেজ) ড. মোল্লা জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, আদেশ জারি হয়েছে, হজে যাওয়ার জন্য যিনি আবেদন জানিয়েছেছিলেন তার আবেদন অনুযায়ী ছুটি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য ৫০ দিনের দেওয়া হয়েছিল তা ভুলক্রমে। গত ৩০ এপ্রিল স্বাক্ষরিত আদেশটি সংশোধন করে আবার ওয়েব সাইটে দেওয়া হয় বৃহস্পতিবার।

আদেশটি গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ  শাখা-৪ থেকে জারি করা আদেশের স্মারক নম্বর-  ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪। একই তারিখের স্বাক্ষরিত সংশোধিত আদেশের স্মরক নম্বর একই রয়েছে।

আরও পড়ুন-

সনাতন ধর্মাবলম্বী অরুন চন্দ্রকে হজে যেতে ৫০ দিন ছুটি!



/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান