বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৫:২৭আপডেট : ১৫ মে ২০১৮, ১৬:৪৩

নির্বাচন ভবনে ইসির মনিটরিং সেল

খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। একইসঙ্গে তিনি দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে মঙ্গলবার (১৫ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি কেন্দ্র বন্ধ হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা।’

ইসির মনিটরিং সেল থেকে জানা যায়, কেসিসির ২২২ নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়। যাদের বের করে দেওয়া হয়েছে, তারা এজেন্ট কিনা সেটাও দেখার বিষয়। পরিচয়পত্র না থাকলে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’

/ইএইচএস/এপিএইচ /চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি