ফের রাজপথে অবস্থানের ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ২৩:২৪আপডেট : ২৩ মে ২০১৮, ২৩:৩৮

সংবাদ সম্মেলনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা

আগামী বাজেটে এমপিওভুক্ত হওয়ার বিষয়টি ‘অনিশ্চয়তায় পড়ায়’ ফের রাজপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। বুধবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় বলেন, ‘এত আন্দোলনের পরে প্রধানমন্ত্রীর আশ্বাসে গত জানুয়ারি মাসে আমাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে ক্লাসরুমে ফিরে যান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনতরত শিক্ষকরা। কিন্তু দুঃখের বিষয়, এখনও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দৃশ্যমান কোনও অগ্রগতি আমাদের নজরে আসেনি। ২০১০ সালের মে মাসে এমপিওভুক্তির আবেদন চাওয়া হয়েছিল। এ বছর এখনও কোনও আবেদন চাওয়া হয়নি। আসন্ন বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি খাতে কোনও বরাদ্দ থাকছে কিনা তাও আমরা জানতে পারিনি। বাজেটে অর্থ বরাদ্দ না থাকলে এমপিওভুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে।’

ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫-২০ বছর ধরে বিনাবেতনে চাকরি করছেন। অনেকের আবার চাকরির মেয়াদ আছে ৫-১০ বছর। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত কোনও শিক্ষাপ্রতিষ্ঠানকে আর অপেক্ষায় না রেখে চলতি সরকারের মেয়াদে এই সমস্যার সমাধান আমরা প্রত্যাশা করি। বাজেট বরাদ্দ যথেষ্ট না হলেও আমরা কম বেতন নিতে রাজি আছি। পর্যায়ক্রমে কয়েক বছরে বেতন সম্পূর্ণ করা হলে তাতে আমাদের আপত্তি নেই। আমরা আশা করি, এই সরকারের আমলেই এমপিওভুক্তির কাজ সম্পন্ন হবে। আগামী বাজেটে এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে বাঁচা-মরার মানবিক আবেদন নিয়ে রোজার ভেতরেই আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান করবো। তবে এ কর্মসূচি সফল করার জন্য এর আগে ২৮ মে থেকে জেলায় জেলায় প্রস্তুতিসভা করবো এবং ১০ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবো।’

উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে একবছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। এ দাবিতে বিভিন্ন সময় আমরণ অনশন,অবস্থান ধর্মঘট, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, এরপরও (২০১৬-১৭) এবং (২০১৭-১৮) অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা তাদের জন্য বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দই রাখেননি অর্থমন্ত্রী। তাই রাজপথে নামেন শিক্ষক-কর্মচারীরা। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে তারা অবস্থান নিয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে একই বছরের ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন ধর্মঘট পালন করেন। এরপর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানালে শিক্ষকরা অনশন ভেঙে রাজপথ ছেড়ে বাড়ি ফিরে যান।

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের