গোপন তালিকা অনুযায়ী অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১২:৩৮আপডেট : ২৪ মে ২০১৮, ১৫:৩৯

মাদকবিরোধী প্রচারণায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তেমনই মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গোপনে একটি তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী দেশে অভিযান চলছে। এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে।

মাদককে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের পুলিশ বক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজধানীতে বিভিন্ন চেষ্টার পরও মাদকের বিস্তার ঘটেছে। মাদককে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তালিকা অনুযায়ী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘রাজধানীজুড়ে ডিএমপি আগে থেকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তবে আজ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনও মাদক ব্যবসায়ীর স্থান হবে না। আমরা সেই কথা সবাইকে জানিয়ে দেবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যার ঘরে একজন মাদকসেবী রয়েছে, সেই বুঝে এর কী যন্ত্রণা।’

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

রাজধানী ঢাকা থেকে মাদক নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার সব মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে ‘

তিনি বলেন, ‘পহেলা রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।’

মাদক যেকোনও অপরাধের চেয়ে ভয়াবহ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীর মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেককে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জনগণের সহযোগিতা নিয়ে পাড়া-মহল্লার মাদক স্পটগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ’

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম প্রমুখ। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসজেএ/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম