এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে

এস এম আববাস
০৬ জুন ২০১৮, ২০:০০আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:০২

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে জাতীয় সংসদে বৃহস্পতিবার (৭ জুন) পেশ করা হবে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। জাতীয় এই বাজেটে নতুন এক হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট ওর্ডার) করতে বরাদ্দ রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) মো. আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই কথা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. অরুণা বিশ্বাস। বুধবার (৫ জুন) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিও দেওয়ার জন্য এবার বাজেটে বরাদ্দ থাকছে।’
তবে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি এই দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুণা বিশ্বাসের ভাষ্য, ‘মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এমপিও বরাদ্দ প্রথমে কেটে দেয় অর্থ মন্ত্রণালয়। পরে বাজেটে যোগ করা হয়েছে। তবে তা বাড়তি বরাদ্দ নয়।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৩ হাজার ৬৪ কোটি ১১ লাখ টাকা। শিক্ষা খাতে গত ১০ বছরের মধ্যেই এটাই সবচেয়ে বেশি বরাদ্দ বলে জানায় মন্ত্রণালয়ের বাজেট শাখা।
জানা গেছে- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের জন্য ২৪ হাজার ৮৯৬ কোটি ১৭ লাখ টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৫ হাজার ৭৯৮ কোটি ২ লাখ টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার ৪৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ২০১০ সালের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে এই খাতে বরাদ্দ রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা এমপিও নীতিমালা অনুমোদনের পর এক বছরে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সম্মত হয় অর্থ মন্ত্রণালয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বাংলা টিব্রিউনকে জানিয়েছিলেন, ’বাজেটে এমপিও বরাদ্দ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য পরিচালন সিলিং করে দেয় ১৭ হাজার ৪৭৭ কোটি টাকায়। পরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ও অন্যান্য ব্যয়সহ মোট পরিচালন ব্যয় বরাদ্দ দেয় ১৮ হাজার ৮৮২ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের জন্য ২৪ হাজার ৮৯৬ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় (অনুন্নয়ন খাত) ১৮ হাজার ৮৮২ কোটি টাকা এবং উন্নয়ন খাতের জন্য থাকছে ৬ হাজার ১৪ কোটি ১৭ লাখ টাকা।

২০১৭-১৮ চলতি অর্থবছরে বরাদ্দ ছিল প্রায় ২৩ হাজার ১৪৮ কোটি টাকা।

 

/জেএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান