একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৪:১২আপডেট : ১০ জুন ২০১৮, ১৫:৩৭

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (১০ জুন) এ তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন। বাকিরা দ্বিতীয় ও তৃতীয় তালিকায় আসবেন। সবাই ভর্তির জন্য কলেজ পাবেন।’

তিনি আরও বলেন, ‘কিছু কিছু শিক্ষার্থী তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে। তারা ১৯ ও ২০ জুন ফের আবেদন করতে পারবে। আগামী ২১ জুন দ্বিতীয় এবং ২৫ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।’

তালিকা পাওয়া যাবে এই ওয়েবসাইটে  (http://www.xiclassadmission.gov.bd/)। ১১-১৮ জুনের মধ্যে শিক্ষার্থীরা ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ- এর মাধ্যমে জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে পারবে। আর ২৭-৩০ জুন তাদের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছেন। আর কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। এরমধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী রয়েছে।

মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও এবার ২ লাখ ৫৬ হাজার ৪২৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেননি। যাদের বেশিরভাগই ঝরে পড়বে বলে বোর্ড কর্মকর্তাদের আশঙ্কা।

কলেজ পরিদর্শক বলেন, যেসব শিক্ষার্থীর ভর্তির জন্য কলেজ নির্ধারিত হয়েছে তারা ভর্তি না হলে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। কলেজ পছন্দ না হলে পরে মাইগ্রেশনের সুযোগ পাবে।

গত ১৩-২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে কলেজে ভর্তি হতে আবেদন করেন শিক্ষার্থীরা।

/এসএমএ/আরএআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের