‘রাষ্ট্রীয়ভাবে কোনও নাগরিকের নিরাপত্তার ঘাটতি নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ১৫:৩০আপডেট : ১২ জুন ২০১৮, ১৫:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাষ্ট্রীয়ভাবে কোনও নাগরিকের নিরাপত্তার কোনও ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তের গুলিতে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত হওয়ার ঘটনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই।’

মঙ্গলবার (১২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুক্তমনা লেখকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও ঘাটতি ছিল কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘নিরাপত্তার ঘাটতি কোনও জায়গাতেই ঘটেনি। যে ঘটনা ঘটেছে,তা তদন্ত হওয়ার আগেই কিছু বলা ঠিক হবে না। কেবল ঘটনা ঘটল, আমরা দেখছি। তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না। রাষ্ট্রীয়ভাবে কারোর নিরাপত্তার ঘাটতি নেই। আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’   

উল্লেখ্য,ছাত্রজীবনে শাহজাহান বাচ্চু ছাত্র ইউনিয়ন করতেন। পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে তিনি পার্টির কোনও পদে নেই। প্রগতিশীল ব্যক্তিদের হত্যায় উগ্রবাদীদের তালিকায় তার নাম ছিল।

জানা যায়,শাহজাহান বাচ্চু লেখালেখি করতেন। রং ঢং তামাশা নামে তার একটি ছড়ার বই বেশ আলোচিত। তবে ইদানিং তিনি ফেসবুকেই বেশি লেখালেখি করতেন। বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন শাহজাহান বাচ্চু।

/এসএমএ/এসএসএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের