বাজেটে কোথায় কত বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৮ জুন ২০১৮, ১৭:৩২

  বাজেট ২০১৮-১৯

সংসদে পাস হয়েছে ২০১৮-১৯ অর্থ বছরের জাতীয় বাজেট।  আগামী ১ জুলাই থেকে কার্যকর এ বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। নির্বাচনের বছরে পাস হওয়া এ বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ বিভাগে ২ লাখ ২ হাজার ২৮৪ কোটি টাকা। অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দ রাষ্ট্রপতির কার্যালয়ে। এ খাতে বরাদ্দ ২২ কোটি ৯৯ লাখ টাকা।   

অনুমোদিত ব্যয় পর্যায়ক্রমে হচ্ছে প্রতিরক্ষায় ২৯ হাজার ৬৬ কোটি টাকা এবং স্থানীয় সরকার বিভাগে ২৯ হাজার ১৫৩ কোটি টাকা। অন্য খাতের ব্যয়ের মধ্যে জাতীয় সংসদ খাতে ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ২ হাজার ৮০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে ১৫৭ কোটি টাকা, নির্বাচন কমিশন সচিবালয়ে ১ হাজার ৮৯৫ কোটি টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৬৬২ কোটি, সরকারি কর্মকমিশন খাতে ৭৭ কোটি ৬২ লাখ টাকা। অর্থ বিভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় খাতে ২১৫ কোটি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ২ হাজার ৪২৬ কোটি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ২ হাজার ৬৬২ কোটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে ১৩ হাজার ৭১৩ কোটি টাকা ব্যয় করা হবে। পাশাপাশি পরিকল্পনা বিভাগে ১ হাজার ৩৮০ কোটি লাখ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ১৩৫ কোটি ৫৮ লাখ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ৫৯৯ কোটি ৬২ লাখ, বাণিজ্য মন্ত্রণালয়ে ৫৫৫ কোটি ৫৩ লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ, সশস্ত্র বাহিনী বিভাগে ৩৪ কোটি ৫৪ লাখ, আইন ও বিচার বিভাগে ১ হাজার ৫২৩ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়।

এছাড়াও জননিরাপত্তা বিভাগে বরাদ্দ ২১ হাজার ৪২৬ কোটি ৩৫ লাখ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ৩৪ কোটি ৭৭ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২২ হাজার ৪৬৬ কোটি ২০ লাখ ৫৬ হাজার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ২৪ হাজার ৮৯৬ কোটি ১৭ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে ১২ হাজার ২০০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে ১৮ হাজার ১৬৬ কোটি ৩১ লাখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ২ হাজার ৬৮১ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৫ হাজার ৫৯৩ কোটি ৭ লাখ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৩ হাজার ৪৯০ কোটি ১৬ লাখ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ২২৭ কোটি ১ লাখ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ৪ হাজার ৯৬৪ কোটি ৫৫ লাখ, তথ্য মন্ত্রণালয় খাতে ১ হাজার ১৬৫ কোটি ৬০ লাখ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫১০ কোটি টাকা।

অন্যদিকে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৬৮ কোটি ২২ লাখ টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ১ হাজার ৪৯৮ কোটি ১৪, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ২ হাজার ২০৯ কোটি ৯০ লাখ, শিল্প মন্ত্রণালয়ে ১ হাজার ৩৫১ কোটি ৫৭ লাখ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৭৩৮ কোটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে ১ হাজার ৯৮৪ কোটি ৬২ লাখ, কৃষি মন্ত্রণালয়ে ১৩ হাজার ৯১৪ কোটি ৬৬ লাখ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় খাতে ১ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় খাতে ১ হাজার ২৭১ কোটি লাখ, ভূমি মন্ত্রণালয় খাতে ২ হাজার ১২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার, পানিসম্পদ মন্ত্রণালয়ে ৭ হাজার ৯২ কোটি ৮০ লাখ, খাদ্য মন্ত্রণালয়ে ১৬ হাজার ২৫ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৬৫৮ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকা।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২৪ হাজার ৩৮০ কোটি ২৪ লাখ, রেলপথ মন্ত্রণালয়ে ১৪ হাজার ৬৩৮ কোটি ২৬ লাখ, নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩ হাজার ৫৩৬ কোটি ৭৪ লাখ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ১ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ৩ হাজার ৩৮৩ কোটি ৬৭ লাখ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ১ হাজার ৩০৯ কোটি ১৩ লাখ ৪৪ হাজার, বিদ্যুৎ বিভাগ ২২ হাজার ৯৩৫ কোটি ৮৬ লাখ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ৪ হাজার ২৬০ কোটি ৭০ লাখ , প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৫৯৫ কোটি ২৫ লাখ, দুর্নীতি দমন কমিশন খাতে ১১৭ কোটি ৪৭ লাখ এবং সেতু বিভাগে ৯ হাজার ১১৪ কোটি ২ হাজার টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫ হাজার ৭০২ কোটি ৩৭ লাখ, সুরক্ষা সেবা খাতে ৩ হাজার ৩৫০ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ খাতে বরাদ্দ ৫ হাজার ২২৮ কোটি ৬ লাখ টাকা।

আরও পড়ুন:

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস

'আমাকে বারবার বিব্রত করবেন না'

ছাঁটাই প্রস্তাবে যা বললেন সংসদ সদস্যরা

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের