বাজেটোত্তর নৈশভোজে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুন ২০১৮, ২২:৩০আপডেট : ২৮ জুন ২০১৮, ২২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বাজেটোত্তর নৈশভোজে যোগ দেন।

রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান।

পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের টেবিলে টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা   রওশন এরশাদ, অর্থমন্ত্রী এ এম এ মুহিত,  জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও ড. রফিকুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান  প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করেন।

এছাড়া, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য,  প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারক, পুলিশের মহাপরিদর্শক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সিনিয়র সাংবাদিকগ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৮ জুন) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে।

দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মৌলিক এবং গুণগত পরিবর্তন আনতে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ।

এর আগে বুধবার অর্থমন্ত্রী ভ্যাট ও কর হারে কিছু পরিবর্তন এনে সংসদে অর্থবিল-২০১৮ পেশ করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আইসিটি খাত এবং স্থানীয় শিল্প বিকাশের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি