ছেড়ে দেওয়া হয়েছে রেহনুমা ও বাকি বিল্লাহকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৮:২১আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৯:৩৪

 

আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহকে

অভিভাবক সমাবেশে এসে আটক হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ ও সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহকে ছেড়ে দিয়েছে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকা অভিভাবক সমাবেশে এসে আটক হন তারা। সমাবেশটি পণ্ড করে দিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি অধ্যাপক রেহনুমা আহমেদকে আটক করা হয়নি। ছাত্রনেতা বাকি বিল্লাহকে গ্রেফতার করা হলেও কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, রেহনুমা আহমেদকে আটক করা হয়নি, তিনি প্রেসক্লাবের সামনেই আছেন, আর বাকি বিল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের সামনে আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদকে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সরেজমিন দেখা গেছে, অভিভাবক সমাবেশে যোগ দিতে মঙ্গলবার (৩ জুলাই) বিকালে প্রেসক্লাবে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ, সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক প্রমুখ। বিকাল সোয়া চারটার দিকে রেহনুমা আহমেদ প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এসময় অভিভাবক সমাবেশে যোগ দিতে আসা অন্য অভিভাবকরা রেহনুমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একইসময়ে একইভাবে বাকিবিল্লাহকেও আটক করা হয়। অভিভাবকদের বাধা উপেক্ষা করেই তাদের নিয়ে পুলিশের প্রিজন ভ্যান প্রেসক্লাব এলাকা ত্যাগ করে শাহবাগের দিকে চলে যায়।

অধ্যাপক রেহনুমা ও সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহকে আটকের প্রতিবাদ করায় পুলিশের হাতে লাঞ্ছিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, প্রেসক্লাবের সামনে সমাবেশস্থলে অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আটক করা হয় বাকি বিল্লাহ ও রেহনুমা আহমদকে। আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ আমাদের লাঞ্ছিত করে। পরিচয় দিয়েও রেহাই মেলেনি।  পুলিশ আমার গায়েও হাত তুলেছে। ধস্তাধস্তি করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এদিকে, পূর্বানুমতি না থাকার কথা বলে এ সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এখানে আসার পর পুলিশ  জানিয়েছে এখানে সমাবেশ করা যাবে না। ১৪৪ ধারা জারি করা হয়েছে।  এসময় আমরা পুলিশের কাছে কাগজপত্র বা নির্দেশনা দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি।  আর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ এবং অধ্যাপক রেহনুমা আহমেদকে পুলিশ গ্রেফতার করা হয় আমাদের মানববন্ধন শুরু হওয়ার আগেই।  

 

/আরজে/ এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের