এমপিওভুক্তি খারাপ কার্যক্রম: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৯:২৪

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) জন্য নতুন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এখানে আমি একটি কথা বলতে চাই, এমপিওভুক্তি একটি খারাপ কার্যক্রম। আমরা এটি গ্রহণ করেছিলাম এবং চালিয়ে যাচ্ছি।’ মঙ্গলবার (৩ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারীর এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের তিনি এই মন্তব্য করেন।

এর আগে মাইজভান্ডারীর তার সম্পূরক প্রশ্নে এই বছরকে নির্বাচনি বছর উল্লেখ করে বর্তমান অর্থবছরে এমপিওভুক্তির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কিনা জানতে চান।
এমপিওভুক্তি শিক্ষায় খুব একটা লাগে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘এতে শুধু কিছু শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নের জন্য এটা কোনও ভালো কার্যক্রম নয়। উপবৃত্তিতে অর্থ দেওয়া যায়, সেটা অনেক ভালো কাজ করে। শিক্ষার উন্নয়নের জন্য যদি আমরা স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করতে পারি, অনেক ভালো হবে। কেন আপনারা (সংসদ সদস্য) সেগুলোর দিকে নজর দেন না? বারবার এমপিওভুক্তি করতে চেষ্টা করেন?’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এমপিওভুক্তিতে যথেষ্ট জালিয়াতি ছিল। আমাদের শিক্ষামন্ত্রী অনেক কমাচ্ছেন। কিন্তু এটা খুব ভালো প্রোগ্রাম নয়। আমার এই অপিনিয়নটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা এখন নিজেরা চিন্তা করে দেখুন।’

উল্লেখ্য, এর আগে  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ বাজেটে এমপিও নিয়ে কোনও ঘোষণা না থাকায় ঢাকায় আন্দোলনে নেমেছেন নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি