স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ০৮:৪৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৮:৫৫

লন্ডনে রাষ্ট্রপতি, ছবি: বাসস রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে শনিবার (৭ জুলাই) লন্ডন পৌঁছেছেন।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান বলেন, ‘স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
আবদুল হামিদের লন্ডনে মুরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা গ্রহণের কথা রয়েছে। এর আগে রাষ্ট্রপতি আজ সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির আগামী ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।’
এর আগে ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ গত অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে গিয়েছিলেন।
আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ চোখের গ্লুকুমা সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম