কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে: নৌপরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৭:২২আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:৩৫




র‌্যালিতে নৌপরিবহনমন্ত্রীসহ অন্যরা কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীচক্র ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রবিবার (৮ জুলাই) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশে তিনি এ দাবি করেন।


শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘২০০৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির। স্বাধীনতাবিরোধীচক্র কোটা সংস্কার আন্দোলনের নামে এখন ষড়যন্ত্র করছে। তারা কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কোটা পদ্ধতি চালু রাখতে হবে।’
তিনি বলেন, ‘রাজাকার-আলবদর-স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির পাশাপাশি যারা সরকারি চাকরিতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে তাদেরও তালিকা প্রণয়ন করা হবে। স্বাধীনতাবিরোধীরা কখনও দেশের উন্নয়ন চায়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধীচক্র ক্ষমতায় এসে তাদের পছন্দের লোকদের সরকারি চাকরি দিয়েছে।’
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। রাজাকারদের বিচার, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’
শাজাহান খান বলেন, ‘জামায়াত-শিবির দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’
পরে একটি র‌্যালি সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। নৌপরিবহনমন্ত্রী র‌্যালিতে নেতৃত্ব দেন।
বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, নারীনেত্রী সেলিনা আক্তার, সিবিএ নেতা মো. কামালউদ্দিন, সিবিএ নেতা আবুল হোসেন, সিবিএ নেতা মহসিন ভূইয়া, শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক নেতা শিপু আহমেদ প্রমুখ র‌্যালিতে যোগ দেন।

/এসআই/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের