পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ০৩:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০৩:১৩

পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট ও ফরিদপুরের আটটি শিল্প প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিকে এক কোটি ৩৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর। অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং সোমবার পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ ক্ষতিপূরণ ধার্য করে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন।

ক্ষতিপূরণ ধার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুরের জায়ান্ট টেক্সটাইল মিলস লি, ইউরো ওয়াশিং, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেট, এসকেএফ ফার্মাসিউটিক্যাল ও অ্যালায়টেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেট, নরসিংদীর বেস্ট কটন মিলস, ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটের আতাউর রহমান গং।

এর মধ্যে জায়ান্ট টেক্সটাইল মিলস লিমিডেটকে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা, ইউরো ওয়াশিংকে-৩ লাখ ৬৫  হাজার টাকা, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেটকে ৫ হাজার টাকা, এসকেএফ ফার্মাসিউটিক্যালকে ৭০ হাজার ৫৬ টাকা; অ্যালায়টেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেটকে ৪ লাখ ৪৫ হাজার টাকা, বেস্ট কটন মিলসকে ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৫ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া, পাহাড় কাটার দায়ে সিলেটের আতাউর রহমানসহ কয়েকজনের এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

/এসএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম