তিন সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির জরুরি সভা বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:২৩

তিন সিটি রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ জুলাই) জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকাল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেটের বিভাগীয় কমিশনার ও তিন সিটির পুলিশ কমিশনারকে ডাকা হয়েছে। ইসির যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হলেও এই তিন সিটি নির্বাচন উপলক্ষে দুই দফা বৈঠক করতে যাচ্ছে কমিশন। অবশ্য প্রথম দফার বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার প্রতিনিধিকে ডাকা হলে এবারের বৈঠকে তিন সিটি থেকে দুইজন করে ছয়জন কর্মকর্তাকে ডাকা হয়েছে। এই বৈঠকে রিটানিং কর্মকর্তাদেরও ডাকা হয়নি বলে জানা গেছে। বৈঠকের এজেন্ডা হিসেবে সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, তিনি সিটি নির্বাচন উপলক্ষে গত ১২ জুলাই ইসি আইনশৃঙ্খলা বৈঠক করে। ওই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে জঙ্গি হামলা ও বরিশালে সহিংসতার আশঙ্কার কথা জানিয়ে ছিলেন।
এদিকে আইনশৃঙ্খলা বৈঠকের পর গত ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন সিটিতে গোয়েন্দা নজরদারি বাড়াতে পরিপত্র জারি করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের