দেশের বিভিন্ন রুটে চলবে বুলেট ট্রেন: রেলপথ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ০১:৫৭আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০১:৫৮

রেলমন্ত্রী মুজিবুল হক দেশের বিভিন্ন রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন নির্মাণ করা হবে।’  বুধবার  (২৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় তিনি এ কথা বলেন।

রেলপথ মন্ত্রী এ সময় সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েকজনের প্রশ্নের জবাব দেন।

বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ  দ্রুত শুরু করার অনুরোধ জানান।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান। এছাড়াও একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান।

ঢাকা জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর দাবি উত্থাপন করেন। এর পূর্বে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেলপথ সচিব এগুলোর জবাব দেন।

রেলপথ মন্ত্রী এ সময় জেলা প্রশাসকদের সামনে বলেন, ‘বিএনপি সরকার রেলখাতকে ধ্বংশ করে গেছে। বর্তমান সরকারই এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেলখাতে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। সারদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।’ যেকোনও প্রকল্পে ভূমি অধিগ্রহণসহ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রেলমন্ত্রী উল্লেখ করেন। অতীতের মতো ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্ঝেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম