ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন মন্ত্রিসভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৬:৩৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৩৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক, ছবি- ফোকাস বাংলা

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জয়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩০ ‍জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকের আগে অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম ।  সাংবাদিকদের তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে সিরিজ জয়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, মন্ত্রিসভার আজকের বৈঠকে দুটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি কল্প রঞ্জন চাকমার মৃত্যুতে মন্ত্রিপরিষদ শোক প্রস্তাব অনুমোদন করেছে। 

/এসআই/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম