একলাখ ৩৬ হাজার কিশোর-কিশোরীকে চেঞ্জমেকার হিসেবে গড়ে তোলা হবে: চুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ২২:৩০আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২২:৪৪

মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি)

দেশের একলাখ ৩৬ হাজার কিশোর-কিশোরীকে চেঞ্জমেকার হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের সবক’টি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব গঠনের প্রকল্প গ্রহণ করেছে। প্রত্যেকটি ক্লাবে ৩০ জন করে সদস্য থাকবে। এর মধ্যে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর। তাদের বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, প্রজনন স্বাস্থ্য, সেনিটেশন, ইভটিজিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষিত করা হবে, যাতে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।’

মঙ্গলবার (৩১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ‘কৈশোরের জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদারসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তার্জাতিক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘কিশোর-কিশোরীরা যাতে নিজেরাই নিজেদের বিবাহ বন্ধ করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কিশোরীদের ক্ষমতায়িত করার চেষ্টা করছে সরকার।’

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বলেন, ‘যুব সমাজকে ক্ষমতায়িত করতে হলে পাওয়ার অব অ্যাডলেসেন্ট-এর শক্তিকে কাজে লাগাতে হবে এবং তাদের বিভিন্ন কাজে উৎসাহ দিতে হবে।’

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান