নিজের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ১৫:২৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৬:০৮

নিজের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’ বিচারসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এতে বাদ যাচ্ছে না পুলিশ ও গণমাধ্যমের যানবাহনও।

বৃহস্পতিবার (২ আগস্ট) পুলিশের একটি প্রাইভেটকার আটকে কাগজপত্র দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় সেখানে ছিল ট্রাফিক পুলিশের সদস্যরাও।

একটি ভিডিওতে দেখা যায়, ছাত্ররা পুলিশের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঙ-১১-১০১৬) আটকে কাগজপত্র আছে কিনা জানতে চায়। এরপর ট্রাফিক পুলিশের এক সদস্য এসে গাড়িটির চালক পুলিশ কনস্টেবলকে বলছেন, ‘আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। ভেতর থেকে চালক কনস্টেবল কী বলছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না।

পরে ওই ট্রাফিক সদস্য তাকে বলছেন, ‘বের হন, মামলা দেবো। গাড়ি সাইড করেন। এরপর পুলিশের ওই গাড়িচালক নেমে যান। ওই গাড়ির বিরুদ্ধে মামলা দেন পুলিশ সার্জেন্ট। এ সময় শিক্ষার্থীরা উল্লাস করে চিৎকার করে ওঠেন।

/জেইউ/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম