বৃষ্টি উপেক্ষা করে রাজপথে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১১:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৪৭

শাহবাগ এলাকায় শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার (৪ আগস্ট) সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তবে আজ তারা সড়ক অবরোধ করেনি। কোথাও কোথায় তারা যানবাহনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্সও দেখছে। আবার কোথাও কোথাও রাস্তায় যানবাহন যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করে তারা সে বিষয়ে সহায়তা করছে।

সারিবদ্ধভাবে যান চলাচলে সহায়তা করছে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তবে অবরোধ করেনি। সারিবদ্ধভাবে যান চলাচলে সহায়তা করছে তারা। শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ করে সড়কের মাঝখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও ধানমন্ডি এলাকায় কোনও শিক্ষার্থীকে এখনও রাস্তায় দেখা যায়নি।

বৃষ্টি উপেক্ষা করে রাজপথে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায়ও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শুরু করেছে। এখানে পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।

ফার্মগেট এলাকায় পুলিশ রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী রাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মুখের কথা বিশ্বাস করি না। দাবি বাস্তবায়ন চাই। আমাদের দাবি মেনে লিখিত পদক্ষেপ নিলে আমরা সড়ক ছেড়ে দেবো। এটা না করা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে।’

ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা এদিকে উত্তরায় প্রথমে সড়কের পাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ সদস্যও মোতায়েন রয়েছে। তবে হাউজ বিল্ডিং মোড় দখলে নেয় শিক্ষার্থীরা। তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেয় সকাল ১০টা ৩৫ মিনিটে।

উত্তরায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

হাউজ বিল্ডিং এলাকায় শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করছে।

শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করছে

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে গত ৩০ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

/এসজেএ/আরজে/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম