শিক্ষার্থীদের কল্যাণে সুশৃঙ্খল রাজপথ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১১:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১২:১৫

যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকার প্রত্যেকটি যানবাহন আলাদা লাইন মেনে চলাচল করছে। দৃশ্যটা সাধারণত এমনই হওয়ার কথা থাকলেও রাজধানী সড়কে এমন দৃশ্য বিরল। কে কার আগে যাবে সেই প্রতিযোগিতায় যানবাহন কোনও নিয়ম মেনে চলাচল করে না। তবে গত সাতদিন ধরে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের কল্যাণে রাজধানীর সড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার পর থেকে রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ এলাকায় এই দৃশ্য দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যেও সড়কে চলাচলকারী গাড়িগুলোর মধ্যে শৃঙ্খলা ফেরানোর এই কাজটি করছে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা শিক্ষার্থীর। বৃষ্টি উপেক্ষা করে তারা রাজপথে নেমেছে।

যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা রবিবার (২৯ জুলাই) রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। 

এরই ধারাবাহকতায় শনিবার সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ এলাকায় বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে শৃঙ্খলা ফেরানোর কাজ করছে শিক্ষার্থীরা। শাহবাগে শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে অবস্থান নিলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শাহবাগে আসা শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি, রাস্তায় গাড়িগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তাই আমরা যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে চলাচল করতে বাধ্য করছি। সুশৃঙ্খলভাবে গাড়িগুলোকে চলতে বাধ্য করার মাধ্যমে নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন:

বৃষ্টি উপেক্ষা করে রাজপথে শিক্ষার্থীরা

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম