শিক্ষার্থীরা বুঝিয়েছে আইন কীভাবে মানতে হয়: খায়রুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১২:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৫:১৭

এ বি এম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে আইন কীভাবে মানতে হয়। এখন বাকি কাজটা বড়দের। তবে রোদ-বৃষ্টিতে আর কষ্ট না করে শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত।

শনিবার (৪ আগস্ট) ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

খায়রুল হক বলেন, দ্রুত আইন সংস্কার করে তার যথাযথ প্রয়োগের দাবি জানাই। একইসঙ্গে গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানো, যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধ এবং চালকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক করারও দাবি জানাচ্ছি। সড়ক দুর্ঘটনারোধে বিদ্যমান যে আইনগুলো আছে সেসব আইন বাস্তবায়ন হয় না। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং পরিস্থিতির উন্নতি হয় না বলেও জানান।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টো দিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত সাতদিন ধরে শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম