সেপ্টেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হতে পারে : আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১৬:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৮:১০

প্রেসক্লাবে শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক

সেপ্টেম্বর মাসে বিচারিক আদালত থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় আসতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান।

আনিসুল হক বলেন, আসামি বাবরের (লুৎফুজ্জামান বাবর) যুক্তিতর্ক চলছে। ২৬, ২৭ ও ২৮ আগস্টের মধ্যে যুক্তিতর্ক শেষ হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৫২ জন আসামি। যার মধ্যে ১৭ জন পলাতক রয়েছে। ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী সকলের বিচার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারও হবে।

এ সময় বিএনপির উদ্দেশে আনিসুল হক বলেন, আপনারা (বিএনপি) যদি চান তাহলে জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমরা কেন ষড়যন্ত্রের গন্ধ পাই এটা সবাই জানে না। কারণ, বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। ২১ আগস্ট মামলার তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেখানে ৭১, ৭৫-এর ষড়যন্ত্রকারীরা চলে এসেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম