শিশুশ্রম বন্ধ হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪

শিশুশ্রম (ছবি: সংগৃহীত) মন্ত্রিসভায় অনুমোদিত বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-তে শিশুশ্রম বন্ধে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই আইন পাস হলে ১৪ বছরের নিচে কাউকে কোনও ধরনের কারখানায় নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগ দিলে কারখানা মালিকের পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এর আগে বিশেষ শর্তসাপেক্ষে ১২ বছরের ওপরের শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যেতো। তবে এবার ১৪ বছরের নিচে কাউকে নিয়োগ দিলে নিয়োগকারীর শাস্তির বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, ‘১৪ বছর বয়সের নিচের শিশুকে কোনও কারখানায় নিয়োগ দেওয়া যাবে না। তবে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে। প্রতিবন্ধী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না।’

উল্লেখ্য, সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে ৩৫৪টি ধারাবিশিষ্ট বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাবে দুটি ধারা, চারটি উপধারা, আটটি দফা সংযোজন করা হয়েছে। ৬টি উপধারা বিলুপ্ত করা হয়েছে। ৪১টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইএলও কনভেনশন অনুযায়ী বর্তমান বাংলাদেশ শ্রম আইন ২০০৬-কে আরও যুগোপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

আরও পড়ুন- ৪১টি ধারা সংশোধনের প্রস্তাবসহ শ্রম আইন ২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন

/এসআই/এসএসএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান