একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪০ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪০ হাজার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌঁছেছে। এ তালিকা অনুযায়ী মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৯৯টি এবং ভোটকক্ষ দুই লাখ ছয় হাজার ৫৪০টি। মাঠপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর এসব ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে ইসির যাচাই-বাছাইয়ে এ সংখ্যায় কিছুটা কমবেশি হতে পারে। নির্বাচনের ২৫ দিন আগে এসব কেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।
জানা গেছে, ইসির দশটি অঞ্চলের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলে ভোটকেন্দ্র চার হাজার ৪৯২টি, রাজশাহী অঞ্চলে পাঁচ হাজার ১১১টি, খুলনা অঞ্চলে চার হাজার ৮৩৪, বরিশাল অঞ্চলে দুই হাজার ৬৭৬, ময়মনসিংহ অঞ্চলে চার হাজার ৭৫৯ ও ঢাকা অঞ্চলে ছয় হাজার ১৫টি। এছাড়া ফরিদপুর অঞ্চলে দুই হাজার ৭৪টি, সিলেট অঞ্চলে দুই হাজার ৮০২টি, কুমিল্লা অঞ্চলে চার হাজার ৩৫৪ ও চট্টগ্রাম অঞ্চলে দুই হাজার ৯৮২টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
এর আগে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৫ আগস্ট সারাদেশে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ৬৫৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল দুই লাখ সাত হাজার ৪১৬টি।
৩০ অক্টোবরের পর যেকোনও দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সচিব। ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

/ইএইচএস/এচইআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম