‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে তালেবানি শাসন কায়েম করবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী বলেছেন, ‘বিএনপি-জামায়াত কূটকৌশলে আবার ক্ষমতায় এলে দেশে তারা তালেবানি শাসন কায়েম করবে।দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাট ডিগ্রি মহিলা কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মকে সুশিক্ষা প্রদানের লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নে গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ করেছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল।’

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে কেউ সন্ত্রাস করলে এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। দেশের মানুষের শান্তিতে থাকতে এবং জানমালের রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা চলমানে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম