দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, মনে করছে টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪২

টিআইবি'র সংবাদ সম্মেলনদলীয় সরকারের অধীনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে দেশের মানুষের মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে। ক্ষমতাসীন দল ও অন্যান্য রাজনৈতিক দলসহ অন্যান্য স্কেটহোল্ডার যারা আছে তারা যদি সহায়ক ভূমিকা পালন করে তবে সেই সংকট নিরসন করে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের দেশে তত্ত্বাবধায়ক প্রক্রিয়াটি গ্রহণ হয়েছিল। তা সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে। এখন বাস্তবতা মেনে সাংবিধানিকভাবে যেভাবে বৈধ নির্বাচন করা সম্ভব সেভাবে করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র বিরাজ করছে সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিরল। যদিও আমাদের দৃষ্টান্ত অনুসরণে কোনও কোনও দেশ তত্ত্বাবধায়ক সরকার চালুর চেষ্টা করছে।’

গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘মোটা দাগে সবদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা সেই সংস্কৃতিতে যেতে চাই। কিন্তু এটা অবশ্যই মানতে হয়, আস্থাহীনতার যে কথাটি বলা হয় তা বাস্তব। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা আশা করতে পারি, নির্বাচনে যারা অংশগ্রহণকারী দল তাদের সবার মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি শ্রদ্ধা থাকবে। সেই শ্রদ্ধা বোধ থেকেই সবার জন্য সমান সুযোগ তৈরি করতে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকলে তা সম্ভব।’

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? এমন প্রশ্নে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তার কোনোটাই গ্রহণযোগ্য হয়নি তা বলা যাবে না। কোনও কোনও স্থানীয় নির্বাচন সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। বিতর্কের ঊর্ধ্বে হয়েছে। কী পরিপ্রেক্ষিতে এই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তা বিশ্লেষণ করা প্রয়োজন। সেই নির্বাচনে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট সেই নির্বাচনে তারা চেয়েছিল বলেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তার অর্থ এই নয় দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। দেশের অনেক মানুষের মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে। যদি পরিবেশ নিশ্চিত করা যায়, সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাজনৈতিক দলগুলো পালন করে এবং আমরা সাধারণ মানুষ যদি সেই ভূমিকা পালন করে পরিবেশ নিশ্চিত করতে পারি তাহলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি মনে করি।’

গবেষণায় নির্বাচনে ইশতেহারে মাধ্যমে অঙ্গীকার ও পরবর্তীতে নির্বাচিত হতে পারলে তা বাস্তবায় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম