জাতীয় ক্রীড়া পরিষদ বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

সংসদ জাতীয় সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮’ পাস হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির বিষয়ে বিরোধী দলের জনমত যাচাই ও সংশোধনীর প্রস্তাব নিষ্পত্তি হয়।

গত ২৫ জুন বিলটি সংসদে উত্থাপন করা হলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

১৯৭৪ সালের ‘ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট’ বাতিল করে বাংলায় নতুন আইন করার জন্য বিলটি পাস করা হয়। পাস হওয়া বিলে ৪৮টি ক্রীড়া সংক্রান্ত সংস্থাকে পরিষদের অধীনে রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, সরকার প্রজ্ঞাপন জারি করে যেকোনও খেলাকে ক্রীড়া হিসেবে ঘোষণা করতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হবে। প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিলে আরও বলা হয়েছে, অন্য কোনও আইন, চুক্তি বা আইনি দলিলে যাই থাকুক না কেন পরিষদ জাতীয় ক্রীড়া সংস্থা বা অন্য ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তবে ওই কমিটি ভেঙে এডহক কমিটি দিতে পারবে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা