সব স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু ২৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩২

শিক্ষা মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।’

সম্প্রতি নির্বাচন কমিশন ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছে। কমিশন থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা এবং জানুয়ারিতে নতুন বছর, সে কারণেই ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বলে দিয়েছি ডিসেম্বরের প্রথম দিকেই যেন পরীক্ষাগুলো শেষ করা হয়। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে। সে কারণে ডিসেম্বরের প্রথম দিকে যাতে পরীক্ষা শেষ করা যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত দিন-তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জেএসসি ও জেএসডি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ নভেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর। ফল প্রকাশ হবে ৫ নভেম্বর। এইচএসসির নির্বাচনি পরীক্ষা ২৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ ডিসেম্বর। ফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর।

মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের