খুনি, দুর্নীতিবাজরা সরকারের বিরুদ্ধে ঐক্য গড়েছে: নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- বাসস) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি, অর্থ পাচারকারী ও সুবিধাভোগীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্য গঠন করেছে। তারা ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। সোমবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ব্যক্তিরা ক্ষমতায় গেলে জাতীয় সম্পদ লুট করবে, দেশকে ধ্বংস করবে এবং স্বাধীনতা বিরোধীদের বাহিনীতে পরিণত হবে।’

ড. কামাল হোসেন ও ড. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন নতুন সরকারবিরোধী জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে তারা কীভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত। তারা যে অর্থ বিদেশে পাচার করেছিল আমরা তা ফিরিয়ে এনেছি। এখন ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী ও মাহমুদুর রহমার মান্না এই দুর্নীতিবাজদের সঙ্গে নিয়েই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ নতুন জোটের প্রতি সমর্থন দেওয়ায় অবাক হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, এই দুই ব্যক্তিই দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী জানান, কাকরাইল এলাকায় বাড়ি দখলে সাজু হোসেন বনাম রাষ্ট্রের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মইনুল হোসেন। মওদুদ আহমেদ ঘুষ গ্রহণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু এইচ এম এরশাদ তাকে ক্ষমা করে নিজের দলে নিয়ে যান।

নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় আয়োজিত এই সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি।

সূত্র: বাসস

/এএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম