শুক্রবার ভোরে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৩

প্রধানমন্ত্রী জাতিসংঘ (ইউএন) সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়গত পার্থক্যের কারণে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদে দেওয়া ভাষণটি বাংলাদেশে শুক্রবার ভোরে দেখা যাবে। এ বছরে অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা : বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।’ খবর বাসস'র।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্ব নেতাদের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে গতিশীল ও বিচক্ষণ ভূমিকা এবং অসামান্য নেতৃত্বের জন্য দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রধানমন্ত্রীকে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে। এ ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাকে (শেখ হাসিনা) ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

ওইদিন বিকালে (স্থানীয় সময়) জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোমপিওর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন। তিনি ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফিরবেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম