পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৬ সেপ্টেম্বর) চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগাররা ৬ জাতির এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সব কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
প্রধানমন্ত্রী উক্ত অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে মর্মেও আশাবাদ ব্যাক্ত করেন।
সপ্তাহব্যাপী সরকারি সফরে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছান।
সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের